Eibela News আজ বৃহস্পতিবার | ০২ এপ্রিল ২০২৬ | ... |
সর্বশেষ
রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা | সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী তারেক রহমান | স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন প্রধানমন্ত্রী | এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী | ড. খলিলুরকে অভিনন্দন জানালো চীন-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা | জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট | জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন | তারেক রহমানকে শুভকামনা জানিয়ে স্ত্রী, কন্যাসহ ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির | ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী, কম সিলেটে | নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

ধর্ম

মধ্যপ্রাচ্যে রজবের চাঁদ দেখা গেছে, দুই মাস পর সেখানে রমজান শুরু

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫ ১৯:৪২

মধ্যপ্রাচ্য ও বেশিরভাগ ইসলামিক দেশে আজ আরবি বর্ষপঞ্জিকার সপ্তম মাস রজবের অর্ধচন্দ্রের সন্ধান করা হবে। এ ব্যাপারে আজ শনিবার (২০ ডিসেম্বর) প্রস্তুতি নেওয়া হয়েছে।

যদি রজবের চাঁদ দেখা যায় তাহলে পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র দুই মাস বাকি থাকবে।

আরবি চারটি পবিত্র মাসের একটি হলো রজব। এই মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ রজব শুরুর মাধ্যমে রমজান আসার অপেক্ষা শুরু হয়ে যায়। রজবের পর আসে শা’বান মাস। আর শা’বান শেষ হওয়ার পরপরই শুরু হয় মহিমান্বিত রমজান।

এ বছর রমজান শুরু হতে আর কতদিন বাকি থাকবে?

আরবি মাসগুলো মূলত সূর্যাস্তের পরপরই শুরু হয়। যদি আজ শনিবার রজবের চাঁদ দেখা যায় এবং মাসটি শুরু হয় এবং রজব মাসটি ২৯ এবং শা’বান মাসটি ৩০ দিনের হয়, তাহলে পবিত্র রমজান মাস আসতে আর মাত্র ৬০ বা ৬১ দিন বাকি থাকবে। সবশেষে চাঁদ দেখে রমজান শুরুর দিন চূড়ান্ত হবে।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে আগামী বছর ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরুর সম্ভাবনা রয়েছে। যদি এমনটি হয় তাহলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতের রমজানের প্রথমদিন হবে ১৯ ফেব্রুয়ারি। কিন্তু যদি চাঁদ দেখা না যায় তাহলে পবিত্র এ মাস শুরুর দিন একদিন পিছিয়ে যাবে।

সূত্র: গালফ নিউজ

 

ধর্ম থেকে আরো পড়ুন