Eibela News আজ বৃহস্পতিবার | ০২ এপ্রিল ২০২৬ | ... |
সর্বশেষ
রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা | সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী তারেক রহমান | স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন প্রধানমন্ত্রী | এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী | ড. খলিলুরকে অভিনন্দন জানালো চীন-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা | জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট | জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন | তারেক রহমানকে শুভকামনা জানিয়ে স্ত্রী, কন্যাসহ ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির | ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী, কম সিলেটে | নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

ভ্রমণ

প্রথমদিন ৩ জাহাজে সেন্টমার্টিন গেলেন ১১৭৪ পর্যটক

নিবন্ধন ছাড়া টিকিট বিক্রি করায় এক জাহাজকে জরিমানা

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫ ১৩:৫৭

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে প্রায় ১ হাজার ১৭৪ জন পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে কক্সবাজার থেকে রওয়ানা দিয়েছে তিনটি জাহাজ।

সোমবার সকাল ৭টা থেকে ৮টার মধ্যে বিভিন্ন সময়ে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া জেটিঘাট থেকে এ জাহাজগুলো রওনা দেয়। দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে এ জাহাজগুলো দ্বীপে পৌঁছাবে। তবে প্রথমদিন অনলাইনে নিবন্ধন ছাড়া টিকিট বিক্রির অভিযোগে কেয়ারি সিন্দাবাদ নামের একটি জাহাজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এর আগে সোমবার ভোর ৬টা থেকে পর্যটকরা জাহাজে উঠতে শুরু করেন। এসময় জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, ট্যুরিস্ট পুলিশ, বিআইডব্লিউটিএসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতিনিধিরা সরকারের দেওয়া ১২ দফা নির্দেশনা নিশ্চিত করতে জেটি ঘাটে অবস্থান নেয়।

পাশাপাশি সেন্টমার্টিন দ্বীপে ওয়ানটাইম প্লাস্টিকের ব্যবহারে নিরুৎসাহিত করতে প্রত্যেক পর্যটককে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে অ্যালুমিনিয়ামের পানির বোতল দেওয়া হয়।

সেন্টমার্টিন রুটের পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন ‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে’র সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘আজ প্রথমদিন তিনটি জাহাজে করে ১ হাজার ১৭৪ জন পর্যটক কক্সবাজার থেকে সেন্টমার্টিনে গেছেন।’

জেলা প্রশাসনের পক্ষ থেকে তদারকি কমিটির আহ্বায়ক ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, সরকার নির্ধারিত প্রতিদিন দুই হাজারের অতিরিক্ত পর্যটক যাতে দ্বীপে যেতে না পারেন, সে বিষয়টি কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা সমকালকে বলেন, একবার ব্যবহার্য প্লাস্টিককে নিরুৎসাহিত করতে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ জেটিঘাটে জাহাজে ওঠার সময় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে প্রত্যেক পর্যটককে বিনামূল্যে অ্যালুমিনিয়ামের পানির দেওয়া হয়েছে।  

জানা যায়, আজ থেকে সেন্টমার্টিন দ্বীপে রাতযাপন করা যাবে। তবে দৈনিক দুই হাজারের বেশি পর্যটক এই প্রবাল দ্বীপটিতে যেতে পারবেন না। কক্সবাজার শহরের নুনিয়ারছড়া জেটিঘাট থেকে সকাল ৭টায় জাহাজ ছেড়ে যাবে। পরদিন বিকেল ৩টায় সেন্টমার্টিন থেকে সেই জাহাজ কক্সবাজারে ফিরে আসবে। ৩১ জানুয়ারি পর্যন্ত টানা দুই মাস পর্যটকরা এই ভ্রমণ করতে পারবেন।

উল্লেখ্য, ১৯৯৯ সালে দ্বীপটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করা হয়। ২০২৩ সালের ৪ জানুয়ারি সেন্ট মার্টিনসংলগ্ন বঙ্গোপসাগরের ১ হাজার ৭৪৩ বর্গকিলোমিটার এলাকা সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করে পরিবেশ মন্ত্রণালয়।

 

ভ্রমণ থেকে আরো পড়ুন