প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ২২:২৩ (মঙ্গলবার)
সুনামগঞ্জ–৫ আসনে অর্ধলক্ষ ভোটের ব্যবধানে জয়ী বিএনপির মিলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা কলিম উদ্দিন আহমদ মিলন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক ও সাবেক তিনবারের সংসদ সদস্য মিলন ১ লক্ষ ৫২ হাজার ৯৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৯ হাজার ৯২৮ ভোট।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ছাতক ও দোয়ারাবাজার উপজেলা নিয়ে গঠিত এ আসনের মোট ভোটার: ৫ লাখ ২৭ হাজার ৪৫৮ জন। এর মধ্যে পুরুষ: ২ লাখ ৭০ হাজার ৬২০ জন। নারী ২ লাখ ৫৬ হাজার ৮৩৬ এবং হিজড়া ভোটার ২ জন।