প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ১৯:৫৮ (মঙ্গলবার)
আপডেট: সিলেটে পাঁচটি আসনে এগিয়ে বিএনপি

সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনের মধ‌্যে রাত সাড়ে ৭টা পর্যন্ত পাঁচটি আসনের অনেকগুলো কেন্দ্রের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী পাঁচটি আসনে বিএনপির ধানের শীষের প্রার্থীরা এগিয়ে আছেন

সিলেট-১ আসনে ৭০টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ধানের শীষে খন্দকার আব্দুল মুক্তাদির ১৭ হাজার ৮৯ ভোটে এগিয়ে আছেন তিনি পেয়েছেন ৫৭ হাজার ৫৮৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান পেয়েছেন ৪০ হাজার ৮৯৫ ভোট এই আসনে মোট ভোট কেন্দ্র ২১৫টি

সিলেট-২ আসনের ৫২টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ৩০ হাজার ২৩২ ভোটে এগিয়ে রয়েছেন ধানের শীষের প্রার্থী তাহসিনা রুশদীর লুনা তিনি ৪৪ হাজার ৭৭৫ ভোট পেয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী, দেয়ালঘড়ি প্রতীকে খেলাফত মজলিসের মুহা. মুনতাসির আলী পেয়েছেন ১৪ হাজার ৫৪৩ ভোট এই আসনে মোট ভোট কেন্দ্র ১২৮টি

সিলেট-৩ আসনের ১৯ টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ধানের শীষের প্রার্থী মো. আব্দুল মালিক ৭ হাজার ৪৫৮ ভোটে এগিয়ে আছেন। তিনি পেয়েছেন ১৫ হাজার ৭৭২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের, রিকশা প্রতীকের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুসলেহ উদ্দিন রাজু পেয়েছেন ৮ হাজার ৩১৪ ভোট। এই আসনে ১৫১টি কেন্দ্র রয়েছে।

সিলেট-৪ আসনের ৪৩টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরী ৩০ হাজার ৬৫৩ ভোটে এগিয়ে আছেন। তিনি পেয়েছেন ৪৮ হাজার ২৯৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের জয়নাল আবেদীন পেয়েছেন ১৭ হাজার ৬৪৬ ভোট। এই আসনে ১৭২টি কেন্দ্র রয়েছে।

সিলেট-৬ আসনে ১৯২টি ভোট কেন্দ্রের মধ‌্যে ১৫টির ফলাফল পাওয়া গেছে এতে ধানের শীষের এমরান আহমদ চৌধুরী ৫ হাজার ৭৯৪ ভোটে এগিয়ে রয়েছেন তিনি পেয়েছেন ২৩ হাজার ৯২৫ ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার মো. সেলিম উদ্দিন পেয়েছেন ১৮ হাজার ১৩১ ভোট

সিলেটের রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানিয়েছেন, এখন তাদের হাতে কোন কেন্দ্রের ফলাফল পৌঁছেনি এরপর তারা বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করবেন