শবনম ফারিয়া বরাবরই অকপট। যেন পৃথিবীর কোনও কথাই তার মুখে বাধে না। যখন যা মনে আসে, শেয়ার করে নেন ভক্তদের সঙ্গে। সে হোক রাজনীতি হোক সংসার।
গত ১৯ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো বিয়ে বন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। তার স্বামীর নাম তানজিম তৈয়ব। সেই স্বামীকে নিয়ে এবার আবেগঘন ফারিয়া। স্বামীর একটি ছবি পোস্ট করে বিয়ের পর নতুন জীবনের অনুভূতি ও কৃতজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন এই অভিনেত্রী।
তৈয়ব প্রসঙ্গে শবনম ফারিয়া লেখেন, ‘স্বামীকে দায়িত্ব নিতে দেখে এবং একজন প্রকৃত পুরুষের মতো আচরণ করতে দেখে মনটা কৃতজ্ঞতায় ভরে গেছে। কারণ আল্লাহ এমন একজন সহজ-সরল ও আন্তরিক আত্মার মানুষের সঙ্গে জীবন ভাগ করে নেওয়ার সুযোগ দিয়েছেন। এই সময়ে এমন একজন মানুষ পাওয়া আল্লাহর সরাসরি নিয়ামত ছাড়া আর কিছুই নয়।’

পোস্টে অভিনেত্রী আরও জানান, একসময় তিনি আবার বিয়ে করার বিষয়ে নিজেই দ্বিধায় ছিলেন। তখন তার কাছের মানুষরা তাকে আশ্বস্ত করে বলেছিলেন—তিনি অনেক কষ্ট সহ্য করেছেন, আল্লাহ তাকে যথেষ্ট পরীক্ষা নিয়েছেন, ইনশাআল্লাহ সামনে সবকিছু ভালো হবে।
তিনি লেখেন, ‘মাত্র তিন দিন আগে নিজেদের নতুন বাসায় উঠেছি। এই অল্প সময়েই শাশুড়ির ছোট ছেলেটিকে নিজের ঘরের কর্তা হিসেবে দায়িত্ব নিতে দেখে মনে হচ্ছে, জীবন সত্যিই সার্থক হয়ে উঠেছে।’
আইটি ল্যাব সলিউশন্স লি.